প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৪:২০ PM ||
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৬, ১০:৪৫ PM
আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলাধীন সিদ্ধসরির মোড় থেকে মিঠাপুর সামাদের মোড় পর্যন্ত আত্রাই নদীর দক্ষিণ প্রান্তের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এতে করে ওই এলাকার মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
স্থানীয়দের দাবি ও দীর্ঘদিনের দুর্ভোগের পর অবশেষে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় তারা দ্রুত কাজ শেষ হওয়ার আশা করছেন।
স্থানীয়রা মনে করছেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১